
ছাত্রদের সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে দুই দিনের ব্যবধানে ছয়জন নারী শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। এসব নারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তারা তাদের ছাত্রদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
আমেরিকার সংবাদমাধ্যম ‘ডব্লিউটিকেআর’ জানিয়েছে, ড্যানভিলের ৩৮ বছর বয়সী এলেন শেলের বিরুদ্ধে তৃতীয়-ডিগ্রি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। দায়ের করা একটি ফৌজদারি অভিযোগ অনুসারে, শেল দুইজন ১৬ বছর বয়সী ছেলের সঙ্গে তিনবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। গত বৃহস্পতিবার তাকে গ্যারার্ড কাউন্টি জেলা আদালতে হাজির করা হয়। শেল উডলন এলিমেন্টারি স্কুলে শিক্ষকের সহকারী হিসেবে কাজ করতেন।
প্রতিবেদনে আরো বলা হয়, ৩৮ বছর বয়সী ওই শিক্ষিকাকে প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছে। কাউন্টি স্কুলের কর্মকর্তারা অভিভাবকদের ওই ছয় শিক্ষিকাকে গ্রেফতারের বিষয়টি জানিয়ে চিঠি পাঠায়।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে যৌন অসদাচরণের জন্য গ্রেফতার হওয়া এই শিক্ষিকাদের অন্তত ছয়টি ঘটনা প্রকাশ্যে এসেছে। এ ছাড়া আরকানসাসের ৩২ বছর বয়সী শিক্ষিকা হিদার হেয়ারের বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি ধর্ষণের অভিযোগ আনা হয়।
আরকানসাস টাইমস জানিয়েছে, তিনি একজন ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। এছাড়াও ২৬ বছর বয়সী এমিলি হ্যানককক ছাড়াও আরো তিনজনকে গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho