প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৩, ২:০৭ পি.এম
যশোর নালিয়ায় মাছ ধরতে গিয়ে বৃদ্ধ খুন

যশোর সদর উপজেলার ১২ নং ফতেপুর ইউনিয়নের নালিয়ায় খালপাড়া নামকস্থানে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সালেহ আহমদ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্থানীয় খাল পাড়ে এ ঘটনা ঘটে। পুলিশ হামলাকারী শাহীনকে আটক করেছে।
নিহত সালেহ আহমেদ সদর উপজেলার নালিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে।
যশোর পুলিশের মুখপাত্র ডিবি'র ওসি রুপণ কুমার সরকার জানান, আজ সকাল ১১টার দিকে সালেহ আহমেদ নালিয়া খাল পাড়ে মাছ ধরতে যান। এসময় দাইতলা গ্রামের মনসুর আলী ছেলে শাহীন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় । এতে তিনি গুরুতর আহত হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত শাহীনকে চাঁদপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho