প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ১১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৩, ৫:১৬ পি.এম
সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় ৫জন আটক

পূর্ব সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় ৫জনকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় নৌকাসহ ৩ বোতল কীটনাশক ও মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, বুধবার (১৯ এপ্রিল) বিকেলে বনের গহীনে সুপতি ষ্টেশন সংলগ্ন আরকোদালিয়া খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় শরণখোলা রেঞ্জ কর্মকর্তার নির্দেশে বনরক্ষীরা হাতেনাতে ৫জনকে আটক করে। এ সময় তাদের কবল থেকে ৩ বোতল কীটনাশক, মাছ ধরার জাল ও নৌকা জব্দ করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, ফজলু হাওলাদার (৩০), রনি মৃধা (২৮), মিজান জোমাদ্দার (২৫), হাসান হাওলাদার (২৮) ও ফয়সাল জোমাদ্দার (২৭)। এদের সবার বাড়ী শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ( এসিএফ) মোঃ মাহবুব হোসেন বলেন, সুন্দরবনে নিয়মিত টহলকালে কীটনাশকসহ আটক ৫জনের বিরুদ্ধে নিয়মিত বন মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।##
ছবির ক্যাপশন
শরণখোলা ঃ সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho