
জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন করতে সবার একমত হওয়া জরুরি। এ জন্য সকল রাজনৈতিক দলের একত্রিত হয়ে নির্বাচন ব্যবস্থা নির্ধারণ করতে হবে।
আজ বুধবার দুপুরে বনানী কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, নির্বাচন ব্যবস্থা সবার নিয়ন্ত্রণের বাইরে রাখতে হবে। কারণ, যারা সরকারে থাকে তাদের পক্ষে নির্বাচন নিয়ন্ত্রণ করার সুযোগ থাকে। এর আগে যারা সংবিধানের দোহাই দিয়েছে এখন তারা জনগণের ভোটাধিকারে কথা বলছে। আবার সেই সময়ে যারা জনগণের ভোটাধিকারে কথা বলেছেন, এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছে। নির্বাচন ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সার্কাস খেলছে। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করা হোক।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho