
প্রযুক্তির উপর মানুষের নির্ভরশীলতা বাড়ছেই। ডিভাইস ছাড়া এক মুহূর্ত এখন কাটছে না। পিছিয়ে নেই অনলাইন ডেটিং। সময় কাটাতে অনেকেই বেছে নিচ্ছেন এই পথ। সম্পর্কের সংজ্ঞাও বদলে যাচ্ছে।
তবে প্রযুক্তি এবং রোম্যান্সের মাঝের ব্যবধান নিয়ে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অন্যরকম এক ঘটনা ঘটিয়েছেন। ওই তরুণী নিজের এমন একটি এআই ক্লোন তৈরি করেছেন, যার সাহায্যে তিনি একই সময়ে একাধিক প্রেমিকের সাথে ডেটিং করছেন।
এখানেই শেষ নয়, তিনি এর জন্য প্রতি মিনিটে ১ ডলার অর্থাৎ ১১০ টাকা চার্জ নিচ্ছেন। এর মাধ্যমে মাসে তার আয় হচ্ছে লাখ লাখ টাকা। এখন পর্যন্ত তিনি কারো সাথেই সরাসরি দেখা করেনি। শুধু ক্যারি এআই নামের ক্লোন বানিয়েই তিনি বাজিমাত করেছেন।

২৩ বছর বয়সী ওই তরুণীর পুরো নাম ক্যারিন মার্জোরি। তিনি নিজের নামেই অদ্ভূত এই ক্লোন বানিয়েছেন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া নিবাসী ক্যারিনের এআই টুলটি মানুষের মধ্যে এতটাই সংবেদন সৃষ্টি করেছে যে, তারা ভার্চুয়াল ক্লোনের সাথে ‘কোয়ালিটি টাইম’ কাটাতে আনন্দের সাথে সাইন-আপ করছে।
এখনও পর্যন্ত ১,০০০ জনের বেশি মানুষ ক্যারিন-এআইয়ে সাইন আপ করেছে। মার্জোরি বলেছেন, তার অনেক অনুরাগী তার সাথে সময় কাটাতে চান, তবে একই সাথে সবাইকে সময় দেওয়া সম্ভব নয়। তাই তিনি এআইকে এই কাজে ব্যবহার করছেন।

স্ন্যাপচ্যাটে তার ১.৮ মিলিয়নেরও বেশি ফলোয়ার, যেখানে ইনস্টাগ্রামে তার ২ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho