
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দোকানের ভেতর ১০ বছরের এক শিশুকে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত কবির হোসেনকে (১৮) আটক করেছে পুলিশ। তিনি বাহাদুরপুর গ্রামের রমজান শেখের ছেলে।
সদর হাসপাতালে আসা শিশুটির চাচী জানান, মেয়েটির বাবা বিকেলে বাড়ির পাশে মাঠে কাজে যান। বাড়িতে রান্নার কাজের জন্য তেলের প্রয়োজন হলে সাড়ে ৫টার দিকে কবির হোসেনের মুদি দোকানে যায় শিশুটি। দোকানি কবির শিশুটিকে একা পেয়ে দোকানের ভেতর হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে এসে পরিবারকে জানায়। এরপর তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের গাইনী বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. ফারহানা শারমিন বলেন, শিশুটি ধর্ষণের তথ্য নিয়ে ভর্তি হয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ভেতরেও ইনজুরি আছে। শারীরিক অবস্থা ভালো নেই, কিছুটা সুস্থ হলেই বলা যাবে পরবর্তী অবস্থা।
শৈলকুপা থানার অফিসার (ওসি) আমিনুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের খবর শুনে ওই গ্রামে গিয়ে অভিযান চালিয়ে কবির হোসেনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho