প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৩, ১০:০৭ পি.এম
অভয়নগরে নাশকতা মামলায় বিএনপির ৮ নেতাকর্মী আটক

অভয়নগরে নাশকতা মামলায় থানা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। রোববার সকালে একটি নাশকতার মামলায় যশোর শহরস্থ জজকোর্ট এলাকা থেকে অভয়নগর থানা বিএনপির আহ্বায়ক ফারাজী মতিয়ার রহমান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম হায়দার ডাবলুকে আটক করে পুলিশ। তাছাড়া একই মামলায় উপজেলার চলিশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরজালাল, শ্রীধরপুর ইউনিয়ন সভাপতি মনজুর মাস্টারসহ আরও ৬ জন নেতাকর্মীকে আটক করা হয়।
ঈুলিশ জানিয়েছে, রোববার অভয়নগর থানায় বিএনপির ২৩ নেতাকর্মীর নামে নাশকতার একটি মামলা দায়ের করা হয়। যার নং ২৩।
অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বিএনপির নেতাকর্মীদের নামে নাশকতার মামলা দায়েরসহ ৮ নেতাকর্মী আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho