প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৩, ১১:০৪ পি.এম
সিরাজগঞ্জে ৪ হাজর পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন থেকে ৪ হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো,বাগবাটি ইউনিয়নের উত্তর আলোকদিয়ার গ্রামের নুরুল ইসলামের ছেলে মিলন শেখ (৩০), একই ইউনিয়নের হরিনা গোপাল গ্রামের কফিল উদ্দিনের ছেলে লিটন শেখ (৩২) ও বাগবাটি গ্রামের মৃত গেদা হালদারের ছেলে শ্রী সুভাল হালদার (৪০),
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।,
সংবাদ সম্মেলনে ওসি হুমায়ুন কবির বলেন, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে উপজেলার বাগবাটি ইউনিয়নের উত্তর আলোদিয়া গ্রামে অভিযান চালিয়ে ৪ হাজার পিচ ইয়াসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ও ২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।,
তিনি আরও জানান,দীর্ঘদিন ধরে এই মাদক কারবারীরা তাদের নিজ বাড়িতে মাদক রেখে বিভিন্ন কৌশলে সিরাজগঞ্জসহ পার্শ্ববর্তী জেলায় সরবরাহ করে আসছিলেন।,
এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয় ও উদ্ধারকৃত আলামত সহ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho