
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সোনালী ব্যাংকের ভিতরে নগদ জমা কাউন্টার থেকে গ্রাহকের টাকা চুরির সাথে জড়িত দুইজনকে নড়াইল থেকে গ্রেফতার করেছে পিবিআই পুলিশ।
তথ্য প্রযুক্তির সহায়তায় বাগেরহাটের পিবিআই পুলিশ টিম মঙ্গলবার দুপুরের দিকে নড়াইল জেলার কালিয়া সোনালী ব্যাংকের থেকে একইভাবে টাকা চুরির চেষ্টাকালে এ দুজনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাটের মোংলা উপজেলার মালগাজী গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে রফিকুল হাওলাদার (৪৮) এবং পার্শ্ববর্তী জয়বাংলা গ্রামের মোসলেম মৃধার ছেলে মজিবর মৃধা (৬০)।
বাগেরহাট পিবিআই পুলিশ সুপার আব্দুর রহমান বুধবার (১৪ জুন) সকালে জানান, মোল্লাহাট সোনালী ব্যাংকের ভিতর থেকে এক গ্রাহকের টাকা চুরির খবর মিডিয়ায় প্রচারিত হয়। এ খবর পেয়ে এবং সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তিনি উদ্যোগ নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ওই দুইজনকে সনাক্ত করা হয়। এরপর নড়াইল জেলার কালিয়া সোনালী ব্যাংক থেকে টাকা চুরির প্রস্তুতিকালে ওই দুইজন কে মঙ্গলবার দুপুরের দিকে হাতে-নাতে আটক করা হয়। আটক দুইজন কে মোল্লাহাট থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ জুন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সোনালী ব্যাংক লিমিটেড শাখার কাউন্টার টেবিল থেকে শান্তি রঞ্জন বিশ্বাস নামের এক ব্যক্তির ৫০ হাজার টাকা চুরি হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho