
সিলেটে সমাবেশ আয়োজনে পুলিশের অনুমতি পাচ্ছে না জামায়াতে ইসলামী। এমনকি অনুমতি ছাড়া সমাবেশ করতে চাইলে জামায়াতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সিলেট মহানগর পুলিশ (সিএমপি)।
তারপরও জামায়াত নেতারা বলছেন, তারা ১৫ জুলাই সিলেটে সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশের অনুপতি পাওয়ার ব্যাপারেও আশা প্রকাশ করেছেন তারা।
মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরেই রাজনীতিতে কোণঠাসা অবস্থায় আছে। সরকারের কঠোর অবস্থানের কারণে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারছে না দলটি। ঝটিকা মিছিল আর গোপন সভার মধ্যেই সীমাবদ্ধ তাদের সাংগঠনিক কার্যক্রম। নির্বাচন কমিশনেরও নিবন্ধন হারিয়েছে দলটি।
এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের প্রাক্কালে হঠাৎ আবার প্রকাশ্যে আসে জামায়াত। দীর্ঘ বিরতির পর ১০ জুন ঢাকায় প্রকাশ্যে সমাবেশ করে তারা।
ঢাকার পর সিলেটে সমাবেশ আহবান করেছে দলটি। ১৫ জুন দুপুরে সিলেট নগরের রেজিস্টারি মাঠে এই সমাবেশ ডাকা হয়েছে। সমাবেশ আয়োজনের অনুমতি চেয়ে ৫ জুলাই এসএমপিতে আবেদন করে জামায়াত। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে জামায়াতকে কিছু জানানো হয়নি।
সোমবার (১০ জুলাই) এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কমিশনার ইলিয়াছ শরীফ বলেন, জামায়াতের আবেদন পেয়েছি। তবে তাদের সমাবেশে নাশকতার আশঙ্কা রয়েছে। তাই জামায়াতকে সমাবেশের অনুমতি না দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। জামায়াতকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেয়া হবে না। আর অনুমতি ছাড়া ১৫ জুলাই জামায়াত মাঠে নামলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
পুলিশের পক্ষ থেকে অনুমতি না দেয়ার কথা বলা হলেও সমাবেশের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে জামায়াত। ১৫ জুলাইয়ের সমাবেশ সফলে রবিবার ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের নেতারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho