প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৬, ৮:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৩, ৮:১৯ এ.এম
আওয়ামীলীগ-বিএনপির পাল্টা পাল্টি কর্মসূচিতে উত্তপ্ত মৌলভীবাজার

মৌলভীবাজারে ক্ষমতাসীন আওয়ামীলীগ ও বিরোধী দল বিএনপির কেন্দ্র ঘোষিত দেশব্যাপী ১ দফা কর্মসূচীর অংশ হিসেবে পাল্টাপাল্টি কর্মসূচীতে উত্তাপ ছড়িয়েছে জেলা শহরে। তবে পৃথক সময়ে কর্মসূচী পালন করায় শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হয় দেশের প্রধান দুই রাজনৈতিক দলের এই পূর্ব ঘোষিত কর্মসূচী।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১ টায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের ব্যানারে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের করে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ চত্তরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি। এসময় দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে শহরে পদযাত্রা করেছে জেলা বিএনপি। কর্মসূচীতে জেলা বিএনপির বিভিন্ন ইউনিটসহ বিভিন্ন উপজেলা থেকে আসা হাজারো নেতাকর্মী অংশ নেন পদযাত্রায়। মঙ্গলবার বিকেল ৩ টায় শহরের প্রেসক্লাব চত্বরে দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।
এ সময় তাঁরা ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে নানা প্রতিবাদী শ্লোগান দেন। পরে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বে সেখান থেকে শোভাযাত্রা বের করে শহরের কুসুমবাগ চত্ত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ওই সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সভাপতি এম নাসের রহমান।
সমাবেশে নাসের রহমান বলেন, বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আজকে সারা বাংলাদেশে শুধু পদযাত্রা নয়, এটি বিজয়ের জয়যাত্রা শুরু হয়েছে। এর আগে সভা হয়েছে, সমাবেশ হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছি। এই অবৈধ সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এক দফা এক দাবি, দাবি এখনি একটাই।
নাসের রহমান বলেন, শুধু আমরা বিএনপি নই, ৩৬টি রাজনৈতিক দল একযোগে ঘোষণা দিয়েছে যে, এই সরকারকে এখনই পদত্যাগ করতে হবে। এদেশের মানুষ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা এই সরকারের পদত্যাগ যাত্রা শুরু করেছি। এটা হচ্ছে বিজয়ের যাত্রা। এই যাত্রার মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের এক দফা দাবি আদায় করব। এই ভয়াবহ দানবীয় অবৈধ দখলদার সরকারকে পরাজিত করে জনগণের সরকার, জনগণের পার্লামেন্ট গঠন করব।
জেলা বিএনপির সহসভাপতি ফয়ছল আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, সহসভাপতি ও সদর উপজেলা বিএনপি'র সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
শহরজুড়ে দিনব্যাপী রাজপথে উত্তাপ ছড়ানো দেশের প্রধান দুই রাজনৈতিক দলের কর্মসূচী ঘিরে কঠোর অবস্থানে ছিলো পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিল গুরুত্বপূর্ণ স্থান সহ বিভিন্ন স্থানের মোড় গিড়ে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho