প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৩, ৯:৩৩ পি.এম
শেখ হাসিনার কল্যাণে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল -এমপি, কাজী নাবিল

যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত লাভ করেছে। দেশের কৃষি, শিক্ষা, শিল্পখাতসহ সকল পর্যায়ে উন্নয়নের বিপ্লব ঘটেছে। পিছিয়েপড়া জনগোষ্ঠীর জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শনিবার বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া আহসাননগর আলিম মাদ্রসার নবনির্মিত চারতলা বিশিষ্ট ভবনের উদ্বোধন শেষে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি বলেন,বিএনপি-জামায়াত বর্তমান সরকারের উন্নয়ন চোখে দেখতে পারেনা। বিএনপি জামায়াতকে অগ্নি সন্ত্রাসী উল্লেখ্য করে তিনি বলেন,দেশের মানুষ বর্তমান সরকারের অধীনে শান্তিতে বসবাস করছে। এ কারণে তারা আগামী সংসদ নির্বাচনেও এই অগ্নি সন্ত্রাসীদের প্রতিহত করবেন জোটবদ্ধভাবে। তিনি আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, উপ দপ্তর সম্পাদক লুৎফুর কবীর বিজু, ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন দফাদার, জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, চুড়ামনকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা টিপু সুলতান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, মোফাজ্জেল হোসেন, সাহেব আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাকির হোসেন দারা, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি তানভির রকসি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান রমজান।এর আগে দুপুরের দিকে শহরের কাজী ভবনে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এমপি কাজী নাবিল আহমেদ। এ সময় জেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর হেলাল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho