
৪১তম বিসিএসে চূড়ান্ত ফল নিয়ে আজ রবিবার (২৩ জুলাই) সভা ডেকেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ সভা থেকে চূড়ান্ত ফল প্রকাশের তারিখ ঘোষণা হতে পারে।
পিএসসির এক সদস্য সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ৪১তম বিসিএসের ফল প্রকাশ নিয়ে আজ একটি সভা রয়েছে। সভায় ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে সভা ঠিক কখন শুরু হবে এবং আলোচ্যসূচি কী হবে সে বিষয়ে জানাতে পারেননি তিনি।
জানা গেছে, ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২১ হাজার ৫৬ জন প্রার্থী। এর মধ্যে ১৩ হাজার প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন।
লিখিত পরীক্ষায় অংশ নেয়া প্রার্থীদের ১৫ হাজার উত্তরপত্রে ২০ নম্বরের গরমিল পাওয়ায় ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়। গরমিল হওয়া উত্তরপত্রগুলো তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন শেষে মৌখিক পরীক্ষা নেয়া হয়। গত ২৬ জুন মৌখিক পরীক্ষা শেষ হয়। প্রার্থীরা এখন চূড়ান্ত ফলের অপেক্ষায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho