
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত ওয়ানডে বিশ্বকাপে আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ। তবে এই ম্যাচের সূচিতে পরিবর্তন হতে পারে। মূলত ১৫ অক্টোবর থেকে হিন্দু ধর্মালাম্বীদের ধর্মীয় উৎসব ‘নবরাত্রি’ শুরু হবে। এ কারণে হিন্দু প্রধান দেশটিতে ঐ দিন নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে বলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী। এ কারণেই ম্যাচের সূচি পরিবর্তনের কথা ভাবা হচ্ছে।
ফলে একদিন পিছিয়ে ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি আয়োজন করতে পারে বিসিসিআই। এ বিষয়ে ইতিমধ্যে আইসিসিকে জানিয়েছে বিসিসিআই। কিন্তু এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। চূড়ান্ত সিদ্বান্ত নেওয়ার আগে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিশ্বকাপ ম্যাচ আয়োজক রাজ্য অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে বৈঠক করবে বিসিসিআই।
টুর্নামেন্টের দ্বিতীয় দিন, ৬ অক্টোবর হায়দারাবাদে নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। ভারতের বিপক্ষে ম্যাচের আগে হায়দারাবাদে ১২ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। ২০ অক্টোবর নিজেদের চতুর্থ ম্যাচে ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে পাকিস্তান। এ অবস্থায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাচটি ১৪ অক্টোবর অনুষ্ঠিত হলে, হায়দারাবাদ ও আহমেদাবাদের ম্যাচের মধ্যে মাত্র একদিন বিরতি পাবে পাকিস্তান। দু’দিন বিরতি পাবে ভারত।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho