প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৬, ১০:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৩, ২:৪৫ পি.এম
জবির মনোবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সহ-সভাপতি সেলিমকে বহিস্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সহ-সভাপতি সেলিম রানা সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-দপ্তর সম্পাদক তানভীর আহমেদ স্বাধীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেলিম রানাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
বহিস্কৃত সেলিম রানা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এবং ছাত্রলীগের মনোবিজ্ঞান বিভাগের ৫ং সহ-সভাপতি ছিলেন।
জবি শাখা ছাত্রলীগের কয়েকজনের থেকে জানা যায়, সেলিম রানা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের একনিষ্ঠ কর্মী। গত শুক্রবার (২৮ জুলাই) আওয়ামী লীগের শান্তি সমাবেশ দলীয় নেতা-কর্মীর সাথে সংঘর্ষে লিপ্ত হয় সেলিম রানা। ফলে কেন্দ্রীয় ছাত্রলীগ এ সিদ্ধান্ত নেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho