
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যাব। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছি। যেকোনো মূল্যে গণতন্ত্রকে রক্ষা করবো, প্রয়োজনে আমরা জীবন দেবো।
রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় মাদারীপুর শহরের শকুনি লেকের পশ্চিমপাড়ে জেলা সদর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, হাওয়া ভবনের দালালদের বলতে চাই, বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠনের তোমাদের আর সুযোগ নেই। মানুষকে পুড়িয়ে মেরে সন্ত্রাসের জনপদ করতে দেওয়া হবে না। স্বৈরাচারী দুঃশাসনের এবং দুর্নীতিবাজদের কাছ থেকে বাংলাদেশ আজ মুক্ত।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho