
ঢাকা-১৭ আসনে সম্প্রতি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। নির্বাচনের আগে এ আসনে হিরো আলমের নির্বাচন করা নিয়ে উঠেছিল নানা প্রশ্ন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টকশোতে অংশ নিয়েছিলেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সেখানে হিরো আলমকে সহযোগিতা করার বিষয়ে জানতে চাওয়া হলে পার্থ বলেন, যারা ঢাকা-১৭ নির্বাচনে অংশ নিয়েছিল, তাদের মধ্যে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছে।
ঢাকা-১৭ উপনির্বাচন কেমন হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের হিরো আলমকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ হিরো আলম না দাঁড়ালে ৫% ভোটও পড়ত না।
পার্থ বলেন, হিরো আলমও আমার সঙ্গে দেখা করে কথা বলেছে। সে (হিরো আলম) আমাকে বলেছে, ভাই আমি এখানে নির্বাচন করতে চাই। আমি ভেবে দেখলাম ছেলেটার নির্বাচন করার আগের অভিজ্ঞতা আছে। ফলে খুব একটা নেতিবাচক মনোভাব আসেনি।
তবে আমি তাকে খোলাখুলি বলে দিই— আমি নির্বাচনে প্রকাশ্য সহযোগিতা করতে পারব না। বিএনপি ছাড়ার কারণই ছিল যে, বিএনপি ২০১৮ সালে নির্বাচনে অংশ নিয়ে পার্লামেন্টে গেছে। এতে আমি সাপোর্ট করিনি। আমি এ নির্বাচনে যাব না এবং এ নির্বাচনে অংশ নিচ্ছি না। শুধু একটা কারণ— নৈতিকভাবে চিন্তা করি, এ সরকারের অধীনে সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho