
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ চলছে।
শুক্রবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই বৃষ্টিতে পল্টন ও আশপাশের সড়কগুলোর বিভিন্ন স্থানে পানি জমেছে। এখনও বৃষ্টি থেমে নেই। বৃষ্টিতে ভিজেই নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন পল্টনে। বৃষ্টির পানিতে দাঁড়িয়ে স্লোগানে মুখর করে রেখেছেন সমাবেশস্থল।
সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এদিকে ঢাকা ছাড়াও সারাদেশে জেলা ও মহানগের এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho