
বাংলাদেশে আবারও শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপ-মুখপাত্র ফারহান হক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আহ্বান জানান।
মুখপাত্রকে প্রশ্ন করা হয়, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বাংলাদেশে আন্তর্জাতিক কিছু নির্বাচনি পর্যবেক্ষক দল সফর করেছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের স্বাগত জানালেও বিএনপি ও অন্য রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে যোগাযোগ করেনি। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপি ভাঙচুর ও রাজপথে প্রতিবাদ বিক্ষোভ করছে। এর পরিপ্রেক্ষিতে বিএনপির মনোভাব বাংলাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সহায়ক মনে করেন কি?
এর আগে সোমবার ব্রিফিংয়ে মুখপাত্রকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশ সরকার বারবার দাবি জানালেও বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে অন্যতম পলাতক রাশেদ চৌধুরীকে ফেরত পাঠায়নি মার্কিন সরকার। এতে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করছে কি? জবাবে ফারহান বলেন, ‘আমি মনে করছি, এটি দ্বিপক্ষীয় ইস্যু। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে এর সমাধান করা যেতে পারে।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho