
বঙ্গবন্ধুর ২ খুনির তথ্য মিলেছে, বাকি ৫ জনের তথ্য দিলে পুরস্কার দেবে সরকার । পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ৫ পলাতক আসামির তথ্য দিতে পারলে সরকারের পক্ষ থেকে তাকে বা তাদের পুরস্কৃত করা হবে।
সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে এ সভা আয়োজিত হয়। মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম এ সভার আয়োজন করে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী সাত জনের মধ্যে সরকার দুই জনের তথ্য পেয়েছে। বাকি ৫ জন এখনো ধরা ছোঁয়ার বাইরে। যদি কোনো নাগরিক ওই পাঁচজনের তথ্য দিতে পারেন তবে তাকে পুরস্কৃত করবে সরকার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho