
দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।
জাতীয় পার্টির মেয়াদোত্তীর্ণ কমিটির চেয়ারম্যান জিএম কাদেরকে সরিয়ে দশম জাতীয় কাউন্সিল পর্যন্ত তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি।
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে বিরোধী নেতা রওশন এরশাদ এই দায়িত্ব গ্রহণ করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে তার স্বাক্ষর রয়েছে।
এ তথ্য নিশ্চিত করে দলের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বলেন, বিষয়টা সত্য। দলের কো চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে ম্যাডাম (রওশন এরশাদ) জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। এখন থেকে তিনি জাতীয় পার্টির বৈধ চেয়ারম্যান।
এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এরআগে জাতীয় পার্টির সংখ্যাগরিষ্ঠ কো চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের মেয়াদোত্তীর্ণ কমিটি, নানা ধরনের মামলা মোকদ্দমা এবং দল পরিচালনায় অযোগ্যতা ও অসাংগঠনিক আচরণের কারণে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দেওয়া হয়। সংকট উত্তরণে পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদকে দশম জাতীয় সম্মেলন পর্যন্ত দলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
বৈঠকে কো চেয়ারম্যানদের মধ্যে সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সাবেকমন্ত্রী ও সাংসদ কাজী ফিরোজ রশীদ, ঢাকা ৪ আসনের এমপি সৈয়্যদ আবু হোসেন বাবলা, সাংসদ অ্যাডৈভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য নাসরিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য শফিকুল সেন্টু উপস্থিত ছিলেন বলেও জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho