প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৫:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৩, ৩:৫০ পি.এম
সিরাজগঞ্জ র্যাব-১২ ব্যাটালিয়নের এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা সভা

সিরাজগঞ্জ র্যাব-১২ ব্যাটালিয়ন কর্তৃক আত্মসমর্পণকৃত চরমপন্থীদের পুনর্বাসনের লক্ষ্যে এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনাসভা
চরমপন্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে ২০২০ সাল হতে র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্দেশনায় র্যাব-১২ কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে র্যাব চরমপন্থীদের পরিবারের সাথে যোগাযোগ করে এবং চরমপন্থীদের পরিবারের সদস্যদেরকে হস্তশিল্প সহ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করার ব্যবস্থা করে।
র্যাবের সময়োপযোগী এ সকল উদ্যোগ গ্রহণের ফলে চরমপন্থী পরিবারের সদস্যরা অনুপ্রাণিত হয় এবং বিভিন্ন চরমপন্থী দলে থাকা সদস্যদেরকে তাদের পরিবারের পক্ষ হতে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্বুদ্ধ করতে থাকে। পরবর্তীতে র্যাব ফোর্সেস চরমপন্থীদের পরিবারের মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় সাধন করে চরমপন্থীদেরকে আত্মসমর্পণ করতে উৎসাহী করে এবং সরকারের পক্ষ হতে সহযোগিতার মাধ্যমে তাদেরকে পুনর্বাসন, কর্মসংস্থানের ব্যবস্থাকরণ এবং প্রয়োজনীয় আইনী সহায়তা প্রদানের ব্যাপারে আশ্বস্থ করে।
এরই ধারাবাহিকতায় গত (২০ আগষ্ট) রবিবার র্যাব-১২ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ আগত উপস্থিত সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সাথে আত্মসমর্পণকৃত চরমপন্থী সদস্য ও তাদের পরিবারের সদস্যদেরকে আর্থিকভাবে স্বচ্ছল করার জন্য বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ প্রদানসহ সরকার কর্তৃক প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে সমাজে স্বাভাবিক পেশায় পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করার কথা তুলে ধরেন। আত্মসমর্পণকৃত চরমপন্থীরা যেন পুনরায় তাদের পুরনো পেশায় ফিরে না যায় এবং নতুন করে কোন অপরাধে না জড়ায় সে ব্যাপারে তাদের উপর র্যাবের নজরদারী অব্যাহত থাকবে বলে আলোচনাসভায় বক্তব্যে র্যাব-১২ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে মোঃ মারুফ হোসেন পিপিএম এ কথা বলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho