
যশোরের চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া থেকে ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের ৪৩টি সোনার বারসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সোনার মূল্য আনুমানিক বাজার মূল্য ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।
মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরপর রাত ৮টায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল।
আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে শাওন হোসেন ও মাগুরার শালিকা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে রফিকুল ইসলাম।
ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে সোনার একটি বড় চালান চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছে। এরপর বিজিবির একটি বিশেষ দল চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া গ্রামের রাস্তায় অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়া দুই ব্যক্তিকে গতিরোধের নির্দেশ দেয়া হয়। তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে টহলদল তাদেরকে ধাওয়া করে আটক করে। এরপর তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্যে সাদা কাপড় ও স্কচ টেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ৪৩টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১৩ কেজি ৪৬৪ গ্রাম। জব্দকৃত সোনার মূল্য ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।
তিনি আরো জানান, আটককৃত আসামিদের সোনাসহ চৌগাছা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho