প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ১০:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৩, ১১:৫৫ পি.এম
বেলকুচিতে সরকারি স্কুলের গাছ কেটে বিক্রি, ইউপি সদস্য তুহিনের বিরুদ্ধে অভিযোগ

সিরাজগঞ্জের বেলকুচিতে রেজুলেশন ও টেন্ডার ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ টি বড় ইউক্যালিপটাস গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে ভাঙ্গাবাড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিনের বিরুদ্ধে। গত শুক্রবার সকালে উপজেলার কে, সি শালদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন'।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কে, সি শালদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠের চার পাশে অনেক গুলো ইউক্যালিপটাস গাছ আছে। কিন্তু বিদ্যালয়ে বামপাশ দিয়ে রাস্তা মেরামতের কাজ চলছে। ওই রাস্তার দু পাশে দুইটা বড় ইউক্যালিপটাস গাছ ছিলো। পরে ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন ও এলাকায় কিছু লোকজনকে সাথে নিয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সভাপতি কাছে অনুমতির জন্য আসেন। কিন্তু স্কুলের সরকারি গাছ কাটতে অসম্মতি জানাই। পরে স্কুল বন্ধ থাকায় স্কুলের ২ টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেন'।
এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন বলেন, বিদ্যালয়ের জায়গায় গাছ গুলো রোপন করা হয়েছিল। সরকারি প্রতিষ্ঠানের গাছ কাটতে হলে রেজুলেশন ও টেন্ডার অনুমোদন করার নিয়ম আছে।' কিন্তু শুক্রবারে স্কুল বন্ধের দিনে সুযোগ বুঝে ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন এই কাজটা করেছে।
বিষয়টি নিয়ে আমি ঊর্ধতন কতৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েছে।'
এ বিষয়ে ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন বলেন, আমি স্কুলের গাছ কাটার বিষয়ে কোন কিছু জানিনা। আমাকে ফাঁসার জন্য শিক্ষিকা ভূল তথ্য দিয়েছে। ওই স্কুলের শিক্ষিকা তাহার লোকজন দিয়ে স্কুলের ২ টি গাছ কেটেছেন।
এ ব্যাপারে উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, গাছ কাটার বিষয়টি নিয়ে প্রধান শিক্ষিকা একটা লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho