
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বিএনপি হিংসার রাজনীতি করে। বাংলা ভাইয়ের মতো জঙ্গি সৃষ্টি করে বোমাবাজি, হত্যা ও লাশের রাজনীতি করে দলটি। এই সন্ত্রাসী দলটি, নিজেদের টিকিয়ে রাখার জন্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং এলিট শ্রেণির স্বার্থ রক্ষা করে।
ঢাকা জেলা আওয়ামী লীগ অফিস ভবন অডিটোরিয়াম তেজগাঁও মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে শুক্রবার ‘১৫ আগস্ট ও ২১ আগস্টে শহীদদের স্মরণে’ আলোচনা সভায় পরশ এসব কথা বলেন।
যুবলীগ চেয়ারম্যান বলেন, ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে ওরা (বিএনপি) স্বপ্নে বিভোর হয়ে আছেন কিভাবে শেখ হাসিনাকে হত্যা করা যায়? সেই মানসিকতা থেকেই ২১ আগস্ট ঘটাতে চেয়েছিলেন?
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho