
আজ শনিবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা বিএনপির কার্যালয়ে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় দুলু এ কথা বলেন।
দুলু আরও বলেন, ‘বর্তমানে যারা অবৈধভাবে ক্ষমতায় আছে, তারা আগামীতে ক্ষমতায় আর থাকতে পারবে না। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের কোনো নির্বাচন নিরপেক্ষ হয়নি। আপনারা ভোট দিয়েছেন ঠিকই, কিন্তু ১/১১-এর নায়কেরা ফল উল্টে দিয়েছে। আগামী দিনে আপনারা ভোট দিতে পারবেন না, সে ভোট হবে না। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, সে ভোট হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘পৃথিবীর সমস্ত রাষ্ট্র, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ভারত বলেন, জাতিসংঘ বলেন—সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। তারা চায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন হোক। সেই নির্বাচনে আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। ২০১৮ সালের ভোটে প্রার্থীদের ঘর হতে বের হতে দেয়নি আওয়ামী লীগ। সিংড়ায় দাউদার মাহমুদ প্রার্থী ছিল, তারা বের হলে হামলা হয়েছে, আক্রমণ হয়েছে। সুষ্ঠু ভোট হলে দাউদার মাহমুদ এখানে এমপি হতো, সে আপনাদের এমপি, জনতার এমপি।’
উপজেলা বিএনপির সদস্য ইব্রাহিম খলিল ফটিকের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিংড়ার সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান মন্টু, সদস্যসচিব দাউদার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পৌর বিএনপির আহ্বায়ক আলী আজগর খান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho