
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বাংলাদেশ জাতীয় পার্টিতে (বিজেপি) যোগ দেননি বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে তিনি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যারিস্টার আন্দালিব রহমান বলেন, হিরো আলম বিজেপিতে যোগ দিয়েছেন- বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন নিউজ সঠিক নয়।
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন হিরো আলম। এরও আগে তিনি বগুড়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপ-নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কি না- বিভিন্ন সময় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি কোনো দলে যোগ দেবেন না বলে জানিয়ে আসছেন। সম্প্রতি আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর আন্দালিব রহমান পার্থের বিজেপিতে যোগ দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho