
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে বুধবার বিকেলে শহরের লালদীঘি পাড়ে দলীয় কার্যালয়ে মৌন মিছিল করেছে বিএনপি। মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেন নেতাকর্মীরা। নেতাদের দাবি, পুলিশ তাদেরকে শহরে মৌন মিছিল করতে বাধা দেয়।
দিবসটি উপলক্ষে কালো পতাকা মিছিলে অংশ নিতে দুপুর থেকে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। তাদের আসার আগেই লালদীঘির চারপাশে পুলিশ অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় বলে নেতারা দাবি করেছেন। এ কারণে সেখানেই মৌন মিছিল করে বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মারুফুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho