
এশিয়া কাপ শুরু হয়েছে দুই দিন হয়ে গেছে। তবে গ্রুপপর্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে আগামীকাল শনিবার। ‘এ’ গ্রুপে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। ম্যাচটি নিয়ে উত্তেজনার শেষ নেই ক্রিকেটভক্তদের। তবে তাদের উত্তেজনায় ‘জল ঢেলে দিতে পারে’ বেরসিক বৃষ্টি।
শ্রীলংকার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামীকাল ক্যান্ডিতে বজ্রঝড়সহ বৃষ্টির সমূহ সম্ভাবনা আছে। মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা শতকারা ৯৪ ভাগ। ম্যাচটি শুরু হওয়ার কথা বিকেল সাড়ে তিনটায়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনের দ্বিতীয় ভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা শতকরা ৯৯ ভাগ।
ইতিহাস ঘাটলে দেখা যায়, পাল্লেকেলেতে এখনো পর্যন্ত ৩৩টি ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে মাত্র ৩টি ম্যাচ খেলা হয়েছে বর্ষা মৌসুমে। এ’ গ্রুপে এখনো পর্যন্ত একটি ম্যাচ খেলা হয়েছে, যেখানে নেপালকে বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। আগামীকালের ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে খেলবে পাকিস্তান। গ্রুপের পরের ম্যাচে নেপালকে ভারত হারালে তারাও সুপার ফোরে খেলবে। সেক্ষেত্রে আগামীকালের ম্যাচ ভেসে গেলেও কোনো প্রভাব পড়ছে না। তবে নেপাল যদি ভারতকে হারিয়ে দেয় তাহলে সুপার ফোরে পাকিস্তানের সঙ্গী হবে নেপাল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho