প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৫:১২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৩, ১০:২৯ এ.এম
গোয়ালন্দে ৩৭ হাজার টাকা হিরোইন ২ মাদক কারবারি আটক

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ ১জন ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন,মোট ০২ জন মাদকব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ১লা সেপ্টেম্বর সকালে এসআই মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে,দৌলতদিয়া শাহীদ মিনারের সামনে পোড়াভিটায় প্রবেশের গলিরমুখ হতে মাদক ব্যবসায়ী মোঃ রাসেল (৩৫) কে ৩ গ্রাম হেরোইন সহ আটক করে। সে ফরিদপুর জেলার কোতয়ালি থানার শিবরামপুর গ্রামের মৃত আকতার বিশ্বাসের ছেলে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এছাড়াও দৌলতদিয়ার মুক্তি মহিলা সংস্থা এর গেটের সামনে ইটের রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী সুমন শেখ (২১) কে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। সে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের মোঃ উজ্জল শেখের ছেলে। যার মূল্য অনুমান ৭ হাজার ৫০০ টাকা। পরে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho