প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৯:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৩, ১১:২৫ পি.এম
মৌলভীবাজার জেলা শিবির সেক্রেটারিসহ ৩ নেতা আটক

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের মৌলভীবাজার জেলা সেক্রেটারি সহ ৩ শিবির নেতাকে আটক করেছে। শনিবার (২রা সেপ্টেম্বর) বিকেলে থানার অফিসার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএমের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি হাফিজ আলম হোসাইন (৩০), বড়লেখা উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আবু হাসান (২৫) ও ছাত্র শিবির নেতা নাহিদ আহমদ (২১)।
৩ শিবির নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান রোববার সকালে যোগাযোগ করলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়। এই ঘটনায় মামলা হয়েছে।’ রোববার (৩রা সেপ্টেম্বর) সকালে আসামিদের পুলিশি স্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho