
আজ বুধবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমীর শোভাযাত্রার আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, গত নির্বাচনে ডক্টর কামাল হোসেনকে নিয়ে তাণ্ডব চালায় বিএনপি। এবার ডক্টর ইউনূসকে নিয়ে তারা ওয়ান ইলেভেনের সেই অশুভ খেলায় মেতে উঠতে চায়।
ওবায়দুল কাদের বলেন, সময়টা খুব ভালো নয়। এখানে অসুরের আস্ফালন আছে। দুষ্টের সংখ্যা বেড়ে গেছে। এখানে অশান্তির হুমকি আছে। শ্রীকৃষ্ণের উপদেশ মতো শান্তি যাতে বজায় থাকে, সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে।
আলোচনা সভায় শেখ হাসিনা সরকার মাইনরিটি নিরাপত্তার একমাত্র গ্যারান্টি বলেও মন্তব্য করেন কাদের। তিনি বলেন, আজ অশুভ শক্তিরা অশুভ খেলা খেলতে চায়। আজকে আপনাদের সকলকে শেখ হাসিনা সরকারের পাশে দাঁড়াতে হবে। শেখ হাসিনা সরকার মাইনরিটি নিরাপত্তার একমাত্র গ্যারান্টি। তাই আপনাদের এই সরকারকে টিকিয়ে রাখতে হবে।
সেতুমন্ত্রী বলেন, গত সাড়ে ১৪ বছর এটা প্রমাণ হয়েছে শাসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে সনাতন ধর্মের মানুষের আপন মানুষ রাজনীতিতে অন্তত নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় হিন্দু ভাই বোনেরা নিরাপদে আছেন। কিন্তু এবার আমি ভয় পাচ্ছি। অশুভ শক্তি জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো অঘটন ঘটিয়ে হিন্দুদের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। সুতরাং আমাদের আরও সতর্ক থাকতে হবে।
মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মণীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল। উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নুর তাপস, সংসদ সদস্য হাজী সেলিমসহ সনাতন ধর্মের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় শত শত ট্রাক ও পিকআপ নিয়ে অংশ নেন ভক্তরা। শোভাযাত্রাটি বাহাদুরশাহ পার্কের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অনেকেই শ্রী কৃষ্ণ সেজে এসেছেন। এ ছাড়া বর্ণাঢ্য এই শোভাযাত্রায় কেউ কেউ কৃষ্ণের জন্মতিথির সেই দৃশ্য ডিসপ্লে করেছেন। গানের তালে তালে নেচে গেয়ে দিনটি উদ্যাপন করেন ভক্তরা। শোভাযাত্রা নির্বিঘ্ন করতে বিপুলসংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত আছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho