
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘সম্প্রতি বিএনপি নেতা মির্জা ফখরুলের বক্তব্য শুনে মনে হয়, আন্দোলন, সংগ্রাম করে ব্যর্থ হওয়ার কারণে তাদের মস্তিষ্কের পুরাটাই নষ্ট হয়ে গেছে। তার মাথা ঠিক আছে কিনা এটা পরীক্ষা করে দেখা দরকার।’
আজ বুধবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হানিফ। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘কোনো একটি রাজনৈতিক দলের অংশ নেওয়া বা না নেওয়ার ওপরে নির্বাচনের কিছু আসে যায় না। নিবন্ধিত দলের মধ্যে যদি কোন একটা বা দুটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করে, এতে মনে হয় না নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।’
বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটির সদস্য এবং ঝাউদিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুর জাহান শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho