
নিউ জিল্যান্ডের কাছে কার্ডিফে পর্যদুস্ত হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতেই ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৭৯ রানে জিতে চার ম্যাচের সিরিজে সমতা ফেরাল তারা। লিয়াম লিভিংস্টোনের দারুণ ইনিংসের পর বোলারদের নৈপুণ্যেই জয় পেয়ে যায় ইংলিশরা।
৫৫ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। ট্রেন্ট বোল্ট একাই নেন তিন উইকেট। কিন্তু লিভিংস্টোনের ৭৮ বলে অপরাজিত ৯৫ রানে স্কোরবোর্ডে স্বস্তি ফেরে। এ ছাড়া স্যাম কারানের ৪২, মঈন আলীর ৩৩ ও জস বাটলারের ৩০ রান অবদান রাখে। বোল্ট নেন ৩ উইকেট, সাউদি পান দুটি।
লক্ষ্যে নেমে দ্বিতীয় বলেই ফিন অ্যালেন বিদায় নেন। ডেভন কনওয়ে ও উইল ইয়াংয়ের ৪৯ রানের জুটি ওই ধাক্কা সামলে নেয়। এর পর কেবল ড্যারিল মিচেল ও টম ল্যাথামের ৫৬ রানের জুটি ছিল বলার মতো।
৩৯ বল ও ৩৬ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারায় নিউ জিল্যান্ড। মিচেল সর্বোচ্চ ৫৭ রান করেন। ইয়াং করেন ৩৩ রান। ডেভিড উইলি ও রিস টপলি ইংল্যান্ডের পক্ষে সর্বাধিক ৩টি করে উইকেট নেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho