
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমেরিকায় ১১ সেপ্টেম্বর হামলার ২২ বছর উপলক্ষে তিনি এই ঐক্যের ডাক দেন। যদিও দেশটিতে রাজনৈতিক বিভেদ তীব্র রূপ ধারণ করেছে।
বাইডেন ভারত ও ভিয়েতনাম সফর শেষে দেশে ফিরে সোমবার আলাস্কার অ্যাংকরেজ সামরিক ঘাঁটিতে ৯/১১ উপলক্ষে বক্তৃতা দেন। এ সময়ে তিনি বলেন, একে অন্যের প্রতি বিশ্বাস পুনঃস্থাপনের মাধ্যমে চলুন আমরা ১১ সেপ্টেম্বরের নিহতদের প্রতি সম্মান জানাই।
বাইডেন বলেন, জাতি হিসেবে রাজনৈতিক ও আদর্শিক সহিংসতাসহ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। উল্লেখ্য, দেশটিতে বর্তমানে রাজনৈতিক বিভেদ তিক্ত রূপ নিয়েছে। রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত চারবার আদালতে অভিযুক্ত হয়েছেন।
এর মধ্যে রয়েছে ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে উল্টে দেয়ার প্রচেষ্টা। এ লক্ষে তার সমর্থকরা ক্যাপিটল হিলে যে হামলা চালিয়েছিল যা জনমনে এখনও তাজা স্মৃতি হয়ে আছে।
এদিকে ১১ সেপ্টেম্বর হামলার বার্ষিকীতে নিউইয়র্কে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ সাবেক মেয়ররা টুইন টাওয়ারের জায়গায় নির্মিত স্মৃতি সৌধে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত স্মরণ সভার অনুষ্ঠানে যোগ দেন। এ সময়ে ঘণ্টাধ্বনি বাজানো এবং নিহত প্রায় তিন হাজার লোকের নাম পড়ে শোনানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho