
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান এমপি বলেছেন, ‘বিএনপি এখন বোরকা পড়েছে, সাধু সেজেছে, শিগগিরই তাদের ভয়ংকর চেহারা বেরিয়ে আসবে। তারা শান্তিপূর্ণ আন্দোলনের নামে বিগত দিনের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করবে। এ বিষয়ে সবাই সতর্ক ও সচেতন থাকুন।’
বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারীপুরের পাকদি এলাকার নতুন বাসস্ট্যান্ডের হলরুমে শ্রমিকদের মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জনগণ বিএনপির সঙ্গে নেই উল্লেখ করে শাজাহান খান বলেন, ‘জনগণ বিএনপিকে বিশ্বাস করে না। বিএনপির কথায় এখন গণঅভ্যুত্থান হয় না। গণঅভ্যুত্থান হয়েছিল বঙ্গবন্ধুর কথায়, আর শেখ হাসিনার কথায়। বিএনপি একটি সন্ত্রাসী দল। এর প্রমাণ বিগত দিনে মানুষ পুড়িয়ে-পিটিয়ে হত্যা করেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে। এই সন্ত্রাসী দল জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। বিদেশিরাও মনে করে বিএনপি একটি সন্ত্রাসী দল। কানাডার আদালতে বেশ কয়েকবারও বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে।’
এসময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান, হাইওয়ে পুলিশের মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার মো. শাহীনুর আলম খান, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান, বিআরটিএর মাদারীপুরের সহকারী পরিচালক নুরুল হোসেন, আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি শ্রমিক নেতা খাইরুল হাসান ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ আরও অনেকেই।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho