
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আমাদের নেত্রীকে মেরে ফেলার পরিকল্পনা ছিলো বলেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে না দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।’
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত এক মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘নিয়ম কিংবা আইন শুধু বিএনপির জন্য আর অনিয়ম আওয়ামী লীগের জন্য। এ অন্যায়ের বেড়াজাল অবশ্যই ভেঙে তছনছ করে দেবো। আমাদের মনে রাখতে হবে এটা শুধু খালেদা জিয়ার মুক্তি নয়, সারা দেশের মানুষের মুক্তি, সারা দেশে মানুষের সার্বভৌমত্বের মুক্তি, দেশের মানুষের ভোটাধিকারের মুক্তির (আন্দোলন)।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho