
সরকার নিজের ইচ্ছেমতো ডিসি-এসপি বানিয়েছেন, যেন নির্বাচনে মাঠ শূন্য রাখা যায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এবার আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। কোনো ধমক-টমকে কাজ হবে না। সবাই বলছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
শনিবার (১৬ সেপ্টেম্বর) রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত তারুণ্যের রোডমার্চের উপলক্ষে দিনাজপুর ট্রাকস্ট্যান্ড মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা বারবার বলছি, এই সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। গত দুটি নির্বাচন সুষ্ঠু করতে পারেনি। বাংলাদেশের মানুষ আর বোকা ভাবা যাবে না। এবার বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। তারা পরিষ্কার করে বলেছে, জোরে উচ্চ চিৎকার করে বলছে, এদের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি।
বিএনপি মহাসচিব বলেন, পুরো পৃথিবী বলছে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। তাই গণতন্ত্র রক্ষায় সুষ্ঠু নির্বাচন দিতে হবে। ভোটাধিকার হলো মৌলিক অধিকার, এটার জন্য মুক্তিযুদ্ধে করেছি। এটা সরকার ধ্বংস করে দিয়েছে। এবার জাগরণ উঠছে, এই জাগরণের মধ্যে দিয়ে তরুণদের নিয়ে এ দেশের মানুষকে মুক্ত ও গণতন্ত্র পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ্।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho