
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিজি প্রেস এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পথচারীরা হলেন- ভুবন চন্দ্র শীল (৪৫)। আহতরা হলেন- মামুন (৫৪) ও আরিফুল হক (৩০)
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদমাধ্যমকে বলেন, এই মামুনের পুরো নাম তারিক সাঈদ মামুন। তিনি চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি। এই মামলায় প্রায় ২০ বছর কারাভোগের পর জামিনে বের হন তিনি। শীর্ষ সন্ত্রাসী ইমনও সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি। ইমন বর্তমানে কারাগারে রয়েছেন।
ঘটনার বিবরণ দিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, রাত ৯টার দিকে মগবাজার এলাকার পিয়াসা বার থেকে প্রাইভেটকারে করে মামুন, খোকন ও মিঠু নামে তিনজন শুক্রাবাদের দিকে যাচ্ছিলেন। তাদের গাড়িটি তেজগাঁও শিল্পাঞ্চল থানার সিটি পেট্রোল পাম্প ও বিজি প্রেসের মাঝামাঝি স্থানে গেলে চারটি হোন্ডায় সাত থেকে আটজন সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে গুলি করে। এ সময় গাড়ি থেকে মামুন, মিঠু ও খোকন নেমে পড়লে সন্ত্রাসীরা মামুনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তখন পথচারী ভুবন চন্দ্র শিলের মাথায় গুলি লাগে এবং আরও এক পথচারী আরিফুল হক আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। আমরা ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ এবং এ ঘটনা জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho