
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সরকারের উদ্দেশে বলেছেন, আন্দোলন এখনও কিছুই দেখেননি। সেপ্টেম্বরের পরে অক্টোবর আসবে। অক্টোবর হবে জালিমের পতনের মাস, স্বাধীনতার, মানবাধিকার মাস। এই অক্টোবর এই সরকারের সঙ্গে দেনা-পাওনার সবকিছু মীমাংসা হয়ে যাবে।
আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও জাতীয় নেতৃবৃন্দদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।
দুদু বলেন, দেশের ৫২ বছর বয়সে আমাদের অর্জন আমেরিকার স্যাংশন (যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা) ও ভিসা নীতি। আমাদের প্রধানমন্ত্রী আমেরিকায় (যুক্তরাষ্ট্র) থাকা অবস্থায় শুক্রবার ভিসা নীতির কার্যক্রম চালু করেছে। কেন করেছে? কারণ বাংলাদেশে গণতন্ত্র নেই। ভোটার অধিকার নেই, মানবাধিকার নেই। শোনা যাচ্ছে সরকারি দলের দায়িত্বশীল অনেক নেতা, প্রশাসনের অনেক কর্মকর্তা, এবং সচিব পর্যায়ের অনেকেই এই ভিসা নীতির আওতায় পড়েছে। কেন বাংলাদেশের ওপর ভিসা নিতে আসবে?
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho