
কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বিএনপির রোডমার্চ রওয়ানা দিয়েছে। ভোর থেকে মিরসরাইয়ের নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে পথসভায় সমবেত হতে শুরু করেছ। সকাল ১১টা নাগাদ সমাবেশস্থল পোস্টার ফেস্টুন ব্যানার নিয়ে মিছিলে মিছিলেলোকে লোকারণ্য হয়ে উঠেছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন জানান, দুপরের মধ্যে বিএনপির রোডমর্চ মিরসরাই সমাবেশ স্থলে পৌঁছার কথা রয়েছে। সমাবেশ ঘিরে উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হয়েছে। মিরসরাইয়ে হাজার হাজার নেতাকর্মী রোড মার্চের অতিথিদের স্বাগত জানাবে।
প্রসঙ্গত, মিরসরাই সদরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারসহ জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho