
দুইজন রুশ কূটনীতিককে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহ আগে দুইজন মার্কিন কূটনীতিককে প্রত্যাহারের পাল্টা জবাব হিসেবে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিলো। খবর এনডিটিভির।
এক বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, আমাদের কূটনীতিকের বিরুদ্ধে রাশিয়ান সরকারের হয়রানি আমরা সহ্য করব না। মার্কিন সরকার রাশিয়ার দুইজন কূটনীতিককে দেশটি ছাড়তে সাত দিনের সময় দিয়েছে। তবে তাদের নাম পরিচয় প্রকাশ্যে প্রকাশ করা হয়নি।
এর আগে রাশিয়াও গত মাসে দুই মার্কিন কূটনীতিককে দেশ ছাড়ার সাতদিন সময় দেয়।দেশটি এক মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগ আনে। কিন্তু যুক্তরাষ্ট্র রাশিয়ার এ অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়।
ইউক্রেনে যুদ্ধ ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। সবশেষ দেশ দুইটি একে অপরের কূটনীতিককে বরখাস্ত করল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho