প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৬:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৩, ৮:২৮ পি.এম
সিরাজগঞ্জ এনায়েতপুরে ইয়াবাসহ আটক -৩

সিরাজগঞ্জের এনায়েতপুরে তিন মাদক কারবারিকে আটক করেছে এনায়েতপুর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এনায়েতপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার জানান, শুক্রবার রাতে দৌলতপুর ইউনিয়নের গোপরেখী মধ্যপাড়া মল্লায় সাইদুলের বাড়িতে অভিযান চালিয়ে ৩০২ পিস ইয়াবা ট্যবলেট সহ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- গোপরেখী মধ্যপাড়া মহল্লার সাইদুল ইসলাম ওরফে খাটো সাইদুল, ইছা শেখ ও আইয়ুব আলী। পরে মাদক মামলায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho