
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, সরকার ‘রাষ্ট্রকে’ হুমকি দিতে পারে না। রাষ্ট্র ও জনগণকে লক্ষ্যবস্তু বানিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ সরকারের গণবিচ্ছিন্নতার প্রমাণ। যে দেশের অর্থনীতির গতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যক্তির ইচ্ছায় বাড়ানো কমানো যায় তাকে আর প্রজাতন্ত্র বলা যায় না। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
নেতারা আরও বলেন, সরকারের যে কোনো খাতের ভর্তুকি জনগণের ট্যাক্সের অর্থে দেওয়া হয়- কারও ব্যক্তিগত অর্থে নয়। রক্তের দামে কেনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে রাজতন্ত্রে পরিণত করার সব অপচেষ্টা থেকে সরকারকে বিরত থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho