প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ৯:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৩, ২:২০ পি.এম
আওয়ামী লীগ সরকার দুর্বল হয়ে গেছে,দমন নীতি গ্রহণ করছে–রিজভী
বুধবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তার কবরে শ্রদ্ধা জানাতে বিএনপির সিনিয়র নেতারা।
রুহুল কবির রিজভী বলেন, গতকাল মঙ্গলবার থেকে আজ সমাবেশ উপলক্ষ্যে বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর ধিক্কার জানাই। গণতান্ত্রিক সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম দমন করা যায় না। সত্য ও ন্যায়ের সংগ্রাম সব সময় বিজয়ী হয়, হয়ত কিছু দিন কষ্ট হয়।
বিএনপির নীতি ও আদর্শ গণতন্ত্র ফেরানো, মানুষের অধিকার ফেরানো মন্তব্য করে তিনি বলেন, সেজন্য আমরা লড়াই করছি। আমাদের লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া। এ কারণে তার ওপর এত নিপীড়ন-নির্যাতন। কিন্তু খালেদা জিয়া তার লক্ষ্য থাকে বিচ্যুত হননি, তিনি আপোসহীন। এটাই আমাদের প্রেরণার উৎস।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম