
বিএনপির সমাবেশ দুপুর ২টা থেকে শুরুর কথা থাকলেও সকাল থেকেই দলে দলে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা।
সমাবেশ উপলক্ষ্যে সকাল ৭টার কিছু পর থেকে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শুরু হয়। আশপাশের সড়কে লাগানো হয় মাইক। আর সমাবেশে অংশ নেওয়া সাধারণ নেতাকর্মীদের বসার জন্য সড়কে বিছানো হয়েছে কার্পেট। আর অপেক্ষাকৃত সিনিয়র নেতাদের বসার জন্য কিছু চেয়ারও রাখা হয়েছে।
ঢাকা মহানগর বিএনপির আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির নেতারাও সমাবেশে অংশ নেবেন।
বিএনপি সূত্রে জানা গেছে, সমাবেশ থেকে একদিনের কর্মসূচির ঘোষণা আসতে পারে। দুর্গাপূজার পর আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ কর্মসূচি দেবে বিএনপি। সেই সমাবেশ থেকে সরকারের পদত্যাগের চূড়ান্ত আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাতে রাজধানী থেকে দলটির ২০ জনের বেশি নেতাকর্মীকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে বলে অভিযোগ উঠেছে। সমাবেশ নিয়ে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা নানান অপ্রচার চালাচ্ছে অভিযোগ করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho