
সাতক্ষীরার কলারোয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে এনজিওর কিস্তির টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে লোহার শাবলের আঘাতে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
বুধবার সকালে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রানু বেগম (৩০) উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ছিদ্দিক আলি সরদারের মেয়ে। তার স্বামী মুজিবুর রহমান (৩৫) কলারোয়া পৌরসভার গদখালি গ্রামের ইমান আলির ছেলে। ঘটনার পর থেকে স্বামী মুজিবুর রহমান পালিয়ে রয়েছে।
নিহতের মা বেলফুল ও ভাই সাদ্দাম হোসেন জানান, ভগ্নিপতি মুজিবুর রহমান তাদের বাড়িতে থাকতেন। তাদের ১০ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। ভগ্নিপতি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এনজিওতে কিছু দেনা ছিল, সেই দেনা নিয়ে বুধবার সকালে পারিবারিক কলহের জেরে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে লোহার শাবল দিয়ে বোন রানুর মাথায় আঘাত করে পালিয়ে যায় মুজিবুর। মারাত্মকভাবে রক্তাক্ত জখম হওয়া রানুর আর্তচিৎকার শুনে স্থানীয়রা দ্রুত তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, রানু বেগম আর বেঁচে নেই।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho