
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ দলটির তিন নেতাকে আটকের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর পৃথক এলাকা থেকে তাদের আটক করা হয় বলে দাবি বিএনপির। তবে, পুলিশের পক্ষ থেকে বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি।
অপর দুই নেতা হলেন- জাতীয়তাবাদী তাঁতী দলের আহবায়ক আবুল কালাম আজাদ ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী সোহেল।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।
শামসুদ্দিন দিদার অভিযোগ করেন, ‘মঙ্গলবার (১৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে তার গুলশানের বাসা থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। তাকে মিন্টু রোডে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।’
শামসুদ্দিন দিদার আরও অভিযোগ করেন, ‘জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদকে তার শেওড়াপাড়ার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।’
এ ছাড়া বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার অভিযোগ করেন, ‘যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী সোহেলকে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আটক করেছে পুলিশ।’
বিএনপির এই নেতাদের আটকের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। ডিএমপি মিডিয়াকে এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho