অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। গতকাল শনিবার গুলশানে দ্য ওয়েস্টিন হোটেলে ‘অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক নাগরিক ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনার তিনি এ মন্তব্য করেন।
সেমিনারে বদিউল আলম মজুমদার বলেন, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে যে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের সাংবিধানিকতা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। কেবল একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতেই সরকার সকল আয়োজন করেছে। আমরা নাগরিক সমাজের প্রতিনিধিরা কাউকে ক্ষমতাচ্যুত করতে বা কাউকে ক্ষমতায় বসাতে কথা বলছি না। আমরা বলছি জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারের কথা। আমরা সুজনের পক্ষ থেকে বিবদমান রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে সংলাপ প্রয়োজনীয়তার কথা বলছি এবং সেই আলোকে কাজ করছি।
সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, লুটপাট, দুর্নীতির মাধ্যমে সরকার দেশকে চরম অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। একই সাথে অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে আবারও একটি একতরফা প্রহসনের নির্বাচন আয়োজনের পাঁয়তারা করছে। আমরা সরকার পরিবর্তনের সাথে সাথে শাসনব্যবস্থার পরিবর্তন তথা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছি। রাষ্ট্রের এমন একটি সংস্কার যাতে সত্যিকার অর্থেই জনগণ রাষ্ট্রের মালিক হয়ে ওঠে এবং নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে না পারে।
সেমিনারে বক্তব্য দেন আসক-এর নূর খান লিটন, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, ঢাবি অধ্যাপক আসিফ নজরুল, সাংবাদিক আবু সাঈদ খান, আব্দুল হক, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, ডা. জাহেদ উর রহমান প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho