
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এয়ারপোর্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলে ঢাকাকে মনে হয় ইউরোপ। আর নামলেই আমাদের বাসগুলো দেখলে মনে হয় গরিব গরিব চেহারা।’
আজ রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত আলোচনা সভায় সেতুমন্ত্রী এসব কথা বলেন।
রাজধানীর গণপরিবহন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জীর্ণ, মুড়ির টিন চলছে। গায়ে লেখা “আল্লাহর নামে চলিলাম”। আর যেতে যেতে খাদের মধ্যে অথবা পাশের আইল্যান্ডের ওপর। মালিক সমিতিকে বলব, এসব গাড়ি কীভাবে চলে ঢাকা শহরে?’
বাসগুলো মেরামত করে সুন্দর রাখার কথা জানিয়ে তিনি বলেন, ‘এই কথা কতবার বললাম। কী লাভ হলো? কথা অনেক বলেছি। কথা কাজে পরিণত না হলে মূল্য থাকে না।’
ড্রাইভিং লাইসেন্সের সমস্যা সমাধান হওয়ার পথে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এগুলো বেসিক, এর সমাধান করতে হবে।’ এ সময় বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘চেয়ারম্যানের একটা প্রমোশন দরকার। প্রমোশন না হওয়ায় সে ডিপ্রেশড থাকে। এই জন্য ড্রাইভিং লাইসেন্সে বিলম্ব হচ্ছে।’
সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে আলোচনা সভা আরও বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho